শিবিরের কর্মী আটক

চাঁদপুরে গতকাল শনিবার শিবিরের দুই কর্মীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এঁরা হচ্ছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোসাদ্দেক আল হাকিম (৩০) ও চাঁদপুর সদর উপজেলার জাকির হোসাইন (৩২)। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার আশঙ্কায় শহরের জামায়াতের কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়।