শিশুর লাশ উদ্ধার

পাবনার চাটমোহর রেলস্টেশনে গত বৃহস্পতিবার বিকেলে একটি আন্তনগর ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।স্টেশনের দোকানদার আলমাস হোসেন জানান, শিশুটির বয়স আনুমানিক ১৩-১৪ বছর হবে। তার পরনে শার্ট-প্যান্ট ছিল। মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল।