শোক

তোফায়েল আহম্মদ মজুমদার
‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ মজুমদার (৯৫) গতকাল রোববার সকালে ফেনীতে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামে। অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার এই মুক্তিযোদ্ধাকে গতকাল বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।