ইসমাইল হোসেন
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সরকার (৪৮) গত শনিবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী মা-বাবা দেশে ফিরলে আগামীকাল মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে পৌরসভা কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। পঞ্চগড় প্রতিনিধি