আসন্ন রমজানে শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার শ্রমিকেনতাদের সঙ্গে বৈঠক করেছে শিল্প পুলিশ। চট্টগ্রামের ইপিজেডে শিল্প পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পাঞ্চল পুলিশ-৩ চট্টগ্রামের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তোফায়েল আহমেদ মিয়া।
বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের শিল্প এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শিল্প এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ আসন্ন রমজানে শ্রমিকদের বেতন-ভাতাসংক্রান্ত কোনো ধরনের অসন্তোষ যাতে দেখা না দেয়, সেদিকে শ্রমিকেনতাদের লক্ষ রাখার পরামর্শ দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের সহকারী পরিচালক মো. সোহেল রানা, এস এ খালেক, রতন কুমার দাশগুপ্ত, উপসহকারী পরিচালক শেখ আবুল হাসান, মো. আরিফুর রহমান, শ্রমিক নেতা মো. সফর আলী, মিলি চৌধুরী, মো. মফিজুর রহমান প্রমুখ।