একনজরে

শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (২৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তিনি ঘিওর উপজেলার বৈলতলা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মানিকগঞ্জ আন্তজেলা বাস টার্মিনালে কাজ করছিলেন মানিক। একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় লোকজন তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।