একনজরে

শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এমদাদুল হক (১৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা খাদ্যগুদামের পেছনে একটি বাড়ির পানির ট্যাংক মেরামত করার সময় এ ঘটনা ঘটে। এমদাদুল উপজেলার বাহাগিলী ইউনিয়নের খামাতপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এমদাদুল হক খাদ্যগুদাম এলাকায় মশিউর রহমানের বাড়ির নির্মাণকাজ করছিল। এ সময় পাশের বাড়ির মালিক লেবু মিয়া তাঁর পানির ট্যাংক মেরামতের জন্য তাকে ডেকে নেন৷ ওই বাড়ির ছাদে কাজ করার সময় পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে গেলে সে মারা যায়৷ নীলফামারী প্রতিনিধি