সংক্ষেপ

শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের মেশিনের রোলারে পেঁচিয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কাঞ্চন পৌর এলাকার আমির টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। ইকবাল সিলেটের মাধবপুর থানার খুরসি এলাকার হিরু মিয়ার ছেলে। থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে কাপড় তৈরির সুতার রোলারে পেঁচিয়ে তাঁর মৃত্যু হয়।