রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় একটি নির্মাণাধীন ভবনে লিফট স্থাপনের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মনির হোসেন (৪০) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, উত্তরা ৬ নম্বর সেক্টরে ১২ নম্বর রোডে ১৬ তলা ভবনে লিফট বসানোর জায়গায় দুই তলার ওপরে বাঁশের তৈরি মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন মনির। এ সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি বরগুনায়। তিনি রামপুরার উলন রোডে থাকতেন।