শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির আহমেদ (৪৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।