শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগর এলাকায় সোনারগাঁ সল্ট অ্যান্ড শিপিয়ার্ড কোম্পানিতে কেচিং পাইপের ওপর থেকে পড়ে মো. সুজন (২৩) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন ওই কোম্পানির নবনির্মিত একটি ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় তিনি পাইপের ওপর থেকে ফসকে মাটিতে পড়ে যান।