ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়িতে একটি স্পিনিং মিলে কাপড় শুকানোর সময় অসাবধানতাবশত মেশিনে জড়িয়ে মোকছেদুল ইসলাম (২৩) নামের এক ডায়িং শ্রমিক মারা গেছেন। গতকাল শনিবার সকালে আরিফ স্পিনিং মিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোকছেদুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার টিলাটিয়া গ্রামের আবদুল খালেক মুন্সীর ছেলে। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।