প্রায় আট বছর পর কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালনা পর্ষদের সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। বেলা তিনটায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ওই সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের পর আর কোনো সভা হয়নি। সর্বশেষ সভা হয়েছিল ২০০৮ সালের ৩০ নভেম্বর।