কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির দুজন চেয়ারম্যান প্রার্থী।
গতকাল সোমবার দুপুরে উপজেলার তারাগুনিয়া বাজারে সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন। ৩১ মার্চ এ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপির প্রার্থীরা হলেন হোগলবাড়ীয়ার বিল্লাল হোসেন ও পিয়ারপুরের জহুরুল করীম বিশ্বাস।