সহায়তা দেবে পুলিশ

চট্টগ্রাম নগরে নগদ অর্থ বা মূল্যবান সম্পদ নিরাপদে স্থানান্তরের জন্য পুলিশ সহায়তা করবে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার নগদ অর্থ কিংবা মূল্যবান সম্পদ স্থানান্তরের প্রয়োজন হতে পারে। এতে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের পাহারা দিয়ে স্থানান্তরে সহযোগিতা করবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশের উপকমিশনার (উত্তর, ০১৭১৩-৩৭৩২৫৩), পুলিশের উপকমিশনার (বন্দর-০১৭১৩-৩৭৩২৬৪), নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (০১৮১৯-৩১৬৩৪৬) এবং পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।