রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা চত্বরে গত বৃহস্পতিবার ঢেউটিন, নগদ টাকা ও কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৬৪ বান্ডিল ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা করে বিতরণ করে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নদী ভাঙনের শিকার ১০টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ সময় শীতার্ত ব্যক্তিদের ১ হাজার ২২৫টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম, বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।