সাল ভুল

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল বিবরণীতে ২০১৭ সালের স্থলে ২০১৬ সাল লেখা আছে। ভুল তথ্যসংবলিত ওই ফলাফল বিবরণীর সারসংক্ষেপ গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রথম অনুচ্ছেদের দ্বিতীয় লাইনে উল্লেখ করা হয়, ‘বোর্ড সভার অনুমোদনের শর্তে আজ বৃহস্পতিবার ৪ মে, ২০১৬ বেলা ২.০০টায় প্রকাশ করা হলো।’ এ প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘এটা ছাপার ভুল। ফলাফল ২০১৭ সালেরই। ২০১৬-এর স্থলে ২০১৭ পড়তে হবে।’