সংক্ষেপ

সিপিবির কাউন্সিল

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা মহানগর কাউন্সিল গত বৃহস্পতিবার রাতে নগরের উমেশ চন্দ্র গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে এইচ এম শাহাদাৎ হোসেনকে সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন পার্টির নগর সভাপতি এইচ এম শাহাদৎ। উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মনোজ দাশ, জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, সম্পাদকমণ্ডলীর সদস্য রসু আক্তার ও মো. বাবুল হাওলাদার, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিতাই পাল, সদস্যসচিব রুস্তম আলী হাওলাদার, যুব ইউনিয়নের জেলা সহসভাপতি মো. মাহবুবুল হক, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মৃত্যুঞ্জয় দাস প্রমুখ।