সিরাজগঞ্জে ছাত্রদলের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের কাছে পাঠানো এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।পত্রে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা ছাত্রদল, থানা ছাত্রদল, কলেজ ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদলের সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে মিছিল-সমাবেশ করতে কোনো বাধানিষেধ থাকবে না। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হক বলেন, কেন্দ্রীয়ভাবে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।