সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা শিল্পকলা একাডেমীর নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হলেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সহসভাপতি পুলিশ সুপার নূরে আলম মীনা ও সাংস্কৃতিক সংগঠক প্রদীপ পাল নিতাই, সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, যুগ্ম সম্পাদক মহসিনুর রহমান ও দেবদাস চৌধুরী রঞ্জন এবং কোষাধ্যক্ষ মো. কবীরুজ্জামান। অন্য সদস্যরা হলেন: অতিরিক্ত জেলা প্রশাসক মনীষ চাকমা, শেরগুল আহমদ, বিজনসেন রায়, পঙ্কজ দে, অনিসিমাস চৌধুরী, অরুণ তালুকদার ও তপন কর।