নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দি এলাকায় বাসচাপায় তাহেরাতুল জান্নাত (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার নোয়াখালী-ফেনী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে।জান্নাত সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় মোহাম্মদপুর ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে স্কুল ছুটির পর জান্নাত মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চৌমুহনীগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।