সেলাই মেশিন বিতরণ

নওগাঁর মান্দায় বিনা মূল্যে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার মান্দার প্রসাদপুরে ২৫ জন দরিদ্র নারীর মধ্যে বেসরকারি সংস্থা টিএমএসএস সেলাই মেশিন ও সাইন বোর্ড বিতরণ করে। টিএমএসএস মান্দা শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম, টিএমএসএস নওগাঁ এলাকার প্রধান জাহাঙ্গীর আলম, উজ্জীবিত প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর আবদুর রশিদ প্রমুখ।