কোনো শাস্তি বা জরিমানাই ছাড়া সৌদি আরবে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিরা বৈধ হতে পারবেন। আগামী ৩ জুলাই পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে।
সৌদি সরকার জানিয়েছে, যাঁদের পাসপোর্টের মেয়াদ এ বছরের ৬ এপ্রিলের আগে ফুরিয়ে গেছে, তাঁদের সবাই আবার বৈধ হতে পারবেন। তাঁরা পুরোনো নিয়োগকর্তার কাছে ফিরে যেত পারবেন, ইচ্ছে হলে নতুন নিয়োগকর্তাও খুঁজে নিতে পারবেন। এ ছাড়া ২০০৮ সালের ৩ জুলাইয়ের আগে যাঁরা হজ ও ওমরা ভিসায় সৌদি আরবে গিয়ে আর ফেরেননি, তাঁরাও বৈধ হতে পারবেন। আবার ইচ্ছে হলে তাঁরা দেশেও ফিরে আসতে পারবেন।
আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, এ-সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ব্যক্তিদের ৬৮৭৮৪৬৫, ৬৮৯৪৭১২, ৬৩৩৫০৮২ নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে।