‘দিন বদলে স্কাউটিং’ স্লোগান সামনে রেখে শেরপুরে গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। শেরপুর জি কে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে চার দিনব্যাপী এ সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি মো. কামাল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, সত্যরঞ্জন বর্মণ, আজহার আলী, মো. ফজলুল হক প্রমুখ।