স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শ্যামল দেবনাথ ও তাঁর ছোট ভাই গৌতম দেবনাথকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রোববার রূপসদী দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন পারভেজসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।