স্বেচ্ছায় রক্তদান

সুনামগঞ্জ সরকারি কলেজে সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে গতকাল রোববার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা এ কর্মসূচি পালনে সহযোগিতা করে। কর্মসূচি চলাকালে সুনামগঞ্জ সরকারি কলেজের ১০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। এ সময় কলেজের অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী, সন্ধানী ডোনার ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সালেহ আহমদ আলমগীর, সাধারণ সম্পাদক রুহুল আমিন তুহিন, সংগঠনের সদস্য এনাম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।