কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হকের ২১তম এবং ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা হেমন্ত সরকারের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মৌলভীবাজার জেলা কমিটি গত বুধবার সন্ধ্যায় শহরের চৌমোহনা এলাকার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক। বক্তব্য দেন জেলা এনডিএফের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহসভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।