হিজবুত তাওহিদের তিন সদস্য গ্রেপ্তার

নাটোরের সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামে গত শুক্রবার হিজবুত তাওহিদের লিফলেট বিতরণের সময় সংগঠনটির তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় তাঁদের কাছ থেকে ৭০০ লিফলেট, সাতটি করে বই ও সিডি উদ্ধার করে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের তজিবর রহমান, সিন্দুরকোটার আনছার আলী ও বড় বামুন্দির আবু সাইদ। সিংড়া থানার উপপরিদর্শক ওসমান আলী জানান, হিজবুত তাওহিদের তিন সদস্যকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।