হেলিকপ্টার ব্যবহার

বান্দরবানে কাল শনিবার শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর কর্মসূচি সফল করতে দুর্গম তিনটি উপজেলায় সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হবে। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন মং তেঝ রাখাইন এ কথা জানান। তিনি বলেন, প্রতিবারই দুর্গম এলাকায় জাতীয় টিকা ও ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর কর্মসূচি সফল করতে গিয়ে সংকটে পড়তে হয়। তাই দুর্গম এলাকার শিশুদের কর্মসূচির আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়।