১০ বছরের কারাদণ্ড

অস্ত্র মামলায় শহীদুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন মানিকগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত। গতকাল বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ কারাদণ্ডাদেশ দেন। সূত্র জানায়, ২০১২ সালে ১৭ জুলাই রাতে জেলার সিঙ্গাইর উপজেলার চর শ্যামনগর গ্রামে ইদ্রিস আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় শহীদুল ইসলামকে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় লোকজন। মানিকগঞ্জ প্রতিনিধি|