জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। তিনি জানান, গতকাল বুধবারের মধ্যে যেসব শিক্ষার্থীর স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডির ফল প্রকাশিত হয়েছে তাঁরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের জন্য আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করে ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জমা দিতে হবে। তবে ২০১২ সালে স্থগিত হয়ে যাওয়া সমাবর্তনের জন্য যাঁরা নিবন্ধন করেছিলেন তাঁদের নতুন করে নিবন্ধন করতে হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|