৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৪ মে

৩৪তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা আগামী ২৪ মে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সরকারি কর্মকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষা একযোগে হবে। পরীক্ষার হল, আসন বণ্টন এবং পরীক্ষাসংক্রান্ত তথ্য পরবর্তী সময় সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে।