৪০০ গুলিসহ দুজন আটক

চট্টগ্রামে ৪০০ গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। গতকাল শনিবার ভোরে পলিথিনে করে গুলি বহন করার সময় নগরের জিইসি মোড় থেকে এ দুজনকে পুলিশ আটক করে। আটক ব্যক্তিরা হচ্ছেন আবুল হোসেন ও আনোয়ার হোসেন।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া গুলির মধ্যে ৩০০টি পয়েন্ট টু টু বোরের আর বাকি ১০০টি শটগানের গুলি। আটক ব্যক্তিরা এগুলো বৈধ দাবি করলেও এ-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি।