সাত হাজার ২০৬ জন ওয়ার্কচার্জ (দৈনিক কর্মভিত্তিক) কর্মচারীকে নিয়মিত করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। দাবি আদায়ে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী গণ-অনশন করেন সংগঠনের নেতা-কর্মীরা।২৬ মার্চের মধ্যে এসব দাবি বাস্তবায়িত না হলে সারা দেশের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার হুমকি দেন ইউনিয়নের নেতারা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের শ্রমিক-কর্মচারীরা গণ-অনশন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান কামাল উদ্দিন, সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকার, সহসভাপতি আবু সালেহ তালুকদার, ফজলুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।