মুন্সিগঞ্জের মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা তিনটি ট্রলার থেকে ৭০ মণ জাটকা জব্দ করেছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪২) নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার বুরোরচর গ্রামে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পুর্শিয়া আক্তার ও শারমিন আক্তার তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
পরে জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জব্দ করা মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেন।