জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম বলেছেন, কবি নজরুল ইসলাম তাঁর সাহিত্য, কবিতা ও গান রচনার মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে নজরুল পাঠাগার ও ক্লাবের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে কবির ভ্রাতুষ্পুত্র এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নজরুল গবেষক ও প্রখ্যাত সংগীতশিল্পী সংগীতা চৌধুরী, সুশীল ভট্টাচার্য ও উদয় ঘোষাল।