সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ ফেব্রুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি

ঢাকায় নতুন দুটি পথে মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে যে ব্যয় দাঁড়াচ্ছে, তা উত্তরা-মতিঝিল পথের দ্বিগুণের বেশি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১ হাজার ৫৭৪ কোটি টাকা। অন্যদিকে নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩ হাজার ৬১৮ কোটি টাকা। যদিও সরকার এই বিপুল ব্যয়ে মেট্রোরেল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি। বিস্তারিত পড়ুন...

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল

লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ এবং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিস্তারিত পড়ুন...

পাঁচ টাকার বিরোধ, বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ছোট ভাইয়ের

নিহত আলমগীর হোসেনের স্বজনদের আহাজারি। গতকাল রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ হাসপাতালে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মারধরের পর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

গ্রামগুলো কেন লোকহীন হয়ে যাচ্ছে

আমাদের গ্রামগুলো থেকে শহরমুখী হচ্ছে মানুষ

ওসমান আলী সরকারের চক। দেড় বিঘার ওপর পুকুর, গোয়ালসহ দোতলা বাড়ি। খলিলুর রহমান ও সাত্তার সরকার টিনের বাড়ি ভেঙে এই বাড়ি নির্মাণ করেছেন। নয় সদস্যের বাড়িতে থাকেন মাত্র তিনজন। পাশের লুৎফর সরকারের চকেরও একই অবস্থা। দুই বিঘা জমির ওপর খেলার মাঠসহ তিনতলা বাড়ি। বিস্তারিত পড়ুন...

জাহানারার অভিযোগে যে শাস্তি হলো মঞ্জুরুলের

মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করবে না বিসিবি। বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। বিসিবির অন্য একটি সূত্র অবশ্য বলেছে, এই সিদ্ধান্ত পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিস্তারিত পড়ুন...