সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। এ নিয়ে প্রচার এখন তুঙ্গে। আজ প্রথম আলোয় নির্বাচনী প্রচার নিয়ে একাধিক প্রতিবেদন ও বিশ্লেষণ আছে। সেগুলোতে পাঠকের যথেষ্ট আগ্রহ দেখা গেছে। আজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তাঁর কোনো ধারণা নেই। এ–সংক্রান্ত প্রতিবেদনটি পাঠকপ্রিয়তা পেয়েছে। বাজেট আসছে সামনে। এ নিয়ে একাধিক প্রতিবেদন ছিল আজ। এ ছাড়া ক্রীড়া, আন্তর্জাতিক ও বিনোদনের নানা খবর তো ছিলই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

টঙ্গীর ভোট পাল্টে দিতে পারে নির্বাচনের হিসাব

গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুর সিটির মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬। মোট ভোটারের ৩০ শতাংশের মতো ভোটার টঙ্গী এলাকার। ফলে টঙ্গী এলাকার ভোট নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখবে। বিস্তারিত পড়ুন...

আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা হবে কি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। ওরা (আমেরিকা) আমাদের বলেকয়ে কিছু করে না...। তবে এটি নির্ভর করে স্ব স্ব সরকারের ওপর।’ বিস্তারিত পড়ুন...

ভ্যাট বাড়তে পারে মুঠোফোনের, দামও বাড়তে পারে

প্রতীকী ছবি

দেশীয় মুঠোফোন উৎপাদক প্রতিষ্ঠানগুলো স্থানীয় চাহিদার বেশির ভাগই জোগান দেয়। এখন ধীরে ধীরে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। তাই ভ্যাটের পরিমাণ কিছুটা বাড়ানো হতে পারে। বিস্তারিত পড়ুন...

আবারও কি কোহলিকে খোঁচা আফগান পেসারের, ক্ষুব্ধ ভক্তরা

বিরাট কোহলি আর নাভিন উল হকের সেই বাদানুবাদ

কোহলিকে ‘অপমানে’র দায়ে তাঁরা উত্তাপ ছড়াচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বলছেন নাভিন ‘ঔদ্ধত্য’ দেখিয়েছেন। এর কারণে তাঁকে আইপিএল থেকে বের করে দেওয়ার দাবিও তুলেছেন কেউ কেউ। বিস্তারিত পড়ুন...

১৬০ কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেতা

বিজয় দক্ষিণের সুপারস্টার। জনপ্রিয়তার জন্য দক্ষিণে তাঁর পারিশ্রমিক অন্য সবার চেয়ে বেশি। প্রতি সিনেমার জন্য তাঁর পারিশ্রমিক ছিল ১২০ কোটি রুপি। বছরের শুরুতে মুক্তি পেয়েছিল বিজয় অভিনীত সিনেমা ‘ভারিসু’। বিস্তারিত পড়ুন...