সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীরা জুলাই থেকে মূল বেতন পেতে পারেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো শেষ পর্যন্ত দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাতে আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে। তবে ভাতা কার্যকর হবে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে। একই সঙ্গে বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপে গ্রুপ পর্বের সেরা একাদশ: মেসি–এমবাপ্পের সঙ্গে যাঁরা আছেন

বিশ্বকাপে গ্রুপ পর্বে ৭২টি ম্যাচ শেষ হয়েছে। গতকাল শুরু হয়েছে শেষ ৩২-এর লড়াইও। এর মধ্যেই এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে সেরা একাদশ বেছে নিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা প্ল্যাটফর্ম অপ্টা অ্যানালিস্ট। বিস্তারিত পড়ুন...

নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার

বিশ্বকাপ ট্রফি

কিছু ভবিষ্যদ্বাণী, কিছু হিসাব–নিকাশ তো বিশ্বকাপ শুরুর আগেই হয়েছে। এবার পথটা আরেকটু পরিষ্কার। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ ৩২ দলে এসে ঠেকেছে। শেষ বত্রিশের প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পাশাপাশি পরের ধাপগুলোতে কে কার মুখোমুখি হতে পারে, সেটি অনেকটাই স্পষ্ট। স্বাভাবিকভাবে এখনকার হিসাব–নিকাশ তাই আগের চেয়ে আরও বাস্তবসম্মত। বিস্তারিত পড়ুন...

মুঠোফোনের অ্যালার্মে খুলল চার খুনের রহস্য

খুন

গাজীপুরের শ্রীপুরের একটি দোতলা বাড়ি। বৈবাহিক সূত্রে বাড়িটির দ্বিতীয় তলায় তিন সন্তান নিয়ে থাকছিলেন এক ইন্দোনেশীয় নারী। তাঁর বাংলাদেশি স্বামী ছিলেন মালয়েশিয়ায়। এক ভোরে স্বজনেরা গিয়ে দেখেন, ঘরে পড়ে আছে নারী ও তাঁর তিন সন্তানের রক্তাক্ত লাশ। তিন সন্তানের মধ্যে দুজন কিশোরী কন্যা ও একজন বাক্প্রতিবন্ধী ছেলে। বিস্তারিত পড়ুন...

ট্রাম্প-পুতিন-খামেনি-সি-মোদি–নেতানিয়াহু-এরদোয়ান, কার বিদ্যার দৌড় কত দূর

ক্ষমতার শীর্ষে আসীন সাত বিশ্বনেতা (বাঁ থেকে) ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, মোজতবা খামেনি, বেনিয়ামিন নেতানিয়াহু, রিসেপ তাইয়েপ এরদোয়ান, সি চিন পিং ও নরেন্দ্র মোদি

কারও শৈশব কেটেছে রেলস্টেশনে, কাউকে রুটি বিক্রি করতে হয়েছে রাস্তায় দাঁড়িয়ে, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কাউকে বিনিদ্র রাত কাটাতে হয়েছে পাহাড়ের গুহায়, কারও ব্যক্তিত্বের ভিত্তি গড়ে উঠেছে সামরিক একাডেমির কঠোর শৃঙ্খলায়। আজ তাঁরাই বিশ্বের প্রতাপশালী রাষ্ট্রনায়ক। তবে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এই পথটি মোটেও মসৃণ ছিল না। শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের পাঠশালা থেকেই তাঁরা পেয়েছেন বিশ্বশাসনের রসদ। বিস্তারিত পড়ুন...