শুভ সকাল। আজ ২১ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
খেলা শেষের বাঁশি বাজল। স্পেনের কয়েকজন খেলোয়াড়কে অভিনন্দন জানালেন লিওনেল মেসি। তারপর ধীরে বসে পড়লেন মাঠেই। একা। ঠিক যেমন কোনো রাজা তাঁর শেষ যুদ্ধের পর বসে পড়েন নিজের রণক্ষেত্রেই। বিস্তারিত পড়ুন...
স্পেন–আর্জেন্টিনা ফাইনালের পর মাঠের অন্যতম আলোচিত চরিত্র কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফের সদস্য নন, লামিনে ইয়ামালের ভাই কেইনে ইয়ামাল। বিশ্বকাপজুড়ে প্রচারমাধ্যমের আলোয় থাকা কেইনেকে ফাইনালের পুরস্কার বিতরণীর আগে মাঠজুড়ে ঘুরে নানা কাণ্ড–কীর্তিতে মেতে উঠতে দেখা গেছে। ছবিতে দেখুন মজার সেসব দৃশ্য। বিস্তারিত পড়ুন
হলুদ রঙের থোকা থোকা ফল। দূর থেকে দেখলে দেশীয় লটকন বলে ভুল হতে পারে। হাতে নিলে অবশ্য সেই ধারণা পাল্টে যায়। লটকনের চেয়ে ফলটি কিছুটা লম্বাটে, আকারে ছোট। কামড় দিলে শক্ত শাঁসে মচমচে অনুভূতি, সঙ্গে হালকা কষ আর মিষ্টি স্বাদ। বিস্তারিত পড়ুন...
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চোখের জল আটকাতে পারলেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ আভাস দিয়েছেন, এই ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষে দলের দায়িত্বে থাকবেন কি না, সেটি নিয়েও চিন্তা করবেন। তবে ম্যাচ শেষে স্কালোনির দিকে উঠে আসছে এমন কিছু প্রশ্ন, যেগুলো তাঁর জন্য অস্বস্তিকর। বিস্তারিত পড়ুন...
করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়া সেই রিজেন্ট হাসপাতালের মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর থেকে সাহেদকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। সাহেদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে তিনি জানান।
বিস্তারিত পড়ুন...