সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩১ মার্চ, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

হাম কী, কেন ও কীভাবে ছড়ায় এবং শিশুর হাম হলে করণীয় জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ

হাম মূলত ‘রুবেলা’ নামের এক অতিসংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ
শিশুর হাম

আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ-এর মজুত মারাত্মকভাবে কমে যায়। এর ফলে শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুষ্ক হয়ে যায়, এ থেকে রাতকানা থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। বিস্তারিত পড়ুন...

মেট্রোরেলের কারণে আশপাশে বেড়েছে তাপমাত্রা

উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথ ও এর উভয় পাশে ৫০০ মিটার ব্যাসার্ধে তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

রাজধানীর উত্তরা থেকে মিরপুর-মতিঝিল রুটের যাত্রীদের চলাচলে স্বস্তি এনেছে মেট্রোরেল। তবে এ রেলপথ তাপমাত্রা বৃদ্ধিরও কারণ হয়ে উঠেছে। এক গবেষণায় দেখা গেছে, উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথ ও এর উভয় পাশে ৫০০ মিটার ব্যাসার্ধে তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একে বলা হচ্ছে ‘স্থানিক তাপমাত্রা বৃদ্ধি’। বিস্তারিত পড়ুন...

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা তাঁদের সঙ্গী ও সন্তানের জন্য ভিজিটর ভিসা স্পনসর করতে পারবেন। এর মধ্যে রয়েছে ‘পার্টনার অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’ এবং ‘চাইল্ড অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’। তবে সব ক্ষেত্রে কাজের বা পড়াশোনার সুযোগ পাওয়া যাবে না। এটি নির্ভর করবে শিক্ষার্থীর কোর্সের ধরন ও যোগ্যতার ওপর। বিস্তারিত পড়ুন...

রাখঢাক না রেখেই ট্রাম্প বললেন, ইরানের তেল চান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের তেলশিল্পের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানে তাঁর ‘অগ্রাধিকার হবে তেলের নিয়ন্ত্রণ নেওয়া’। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

ঈদের ছুটিতে দুর্ঘটনা: কলার মোচা প্রযুক্তিই কি শেষ সম্বল

পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের এক যাত্রীর মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা

এ দেশটা যেমন সাধারণ মানুষের হাতে তৈরি, তেমনি সাধারণ মানুষের হাতেই দেশটা নিরাপদ। অথচ তাঁদের সম্পৃক্ত করার কোনো প্রক্রিয়া নেই। এনামুলরা কতবার আর নিজের গরজে লাঠির আগায় কলার মোচা নিয়ে দাঁড়িয়ে থাকবেন? এনামুল বা কলার মোচা—কোনোটাই এই দেশে অফুরন্ত নয়। বিস্তারিত পড়ুন...