ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ রবিউস সামস (ব্যাচ ১৯৯৭-৯৮) ২০২১ সাল থেকে ফুসফুসের ফাইব্রোসিস ও ব্রঙ্কাইটেসিসে ভুগছেন। এ ছাড়া তাঁর উভয় হিপ জয়েন্টে অ্যাভাসকুলার নেক্রোসিস (এভিএন) ধরা পড়েছে। গত ডিসেম্বরে ভারতের সিএমসি ভেলোর হাসপাতালে তাঁর বাঁ হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এখন তাঁর ডান হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ও ফুসফুসের উন্নত চিকিৎসা প্রয়োজন।
এ পর্যন্ত চিকিৎসা চালাতে গিয়ে রবিউস সামস তাঁর সঞ্চিত অর্থ শেষ করে ফেলেছেন। বর্তমানে তিনি নিজের চিকিৎসাসহ পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। সামস বর্তমানে শারীরিক জটিলতার কারণে কর্মহীন অবস্থায় রয়েছেন।
এমন পরিস্থিতিতে সমাজের হৃদয়বান মানুষের কাছে অর্থ সহায়তা চেয়েছেন রবিউস সামস। সাহায্য পাঠানোর ঠিকানা—সৈয়দ রবিউস সামস, হিসাব নম্বর: ২১৯২২১৫০১২৮৭৬, প্রাইম ব্যাংক পিএলসি, বনশ্রী শাখা, ঢাকা। রাউটিং নম্বর ১৭০২৬০৭২৫। সুইফট: PRBLBDDH। (বিকাশ, নগদ) 01737-561266।