সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ মার্চ, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশিকে গ্রেপ্তার করে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই

জোবাইদুল আমিনকে গ্রেপ্তার করে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়
ছবি: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইট

আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তারের পর মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

বিস্তারিত পড়ুন...

বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা

বনে অবমুক্ত করা মোরগ (বাঁয়ে) ও উদ্ধার হওয়া বনমোরগ। গতকাল বিকেলে খাগড়াছড়ির গুইমারায়

স্থানীয় বাজার থেকে বনমোরগ কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে তাঁকে আটকায় বন বিভাগ। বনমোরগটি উদ্ধার করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে। নিয়ম অনুযায়ী ওই মোরগ নিকটস্থ বনে অবমুক্ত করার কথা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার। তবে উদ্ধার করা ওই বনমোরগ অবমুক্ত না করার অভিযোগ উঠেছে সেই কর্মকর্তার বিরুদ্ধে।

বিস্তারিত পড়ুন...

বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, অস্ত্রের মুখে টাকা নিয়ে নামানো হয় ৪৫ কিলোমিটার দূরে

অপহরণের শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক (সোহেল) ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন। এমন সময় একটি প্রাইভেট কারে করে এসে চারজন দুর্বৃত্ত আবদুর রাজ্জাককে জোরপূর্বক তুলে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ওই শিক্ষকের সঙ্গে থাকা টাকা কেড়ে নেওয়া হয়।

বিস্তারিত পড়ুন...

গর্বিত বাটলার বললেন, মেয়েরা তাদের সবটুকু দিয়েছে

উত্তর কোরিয়ার কাছে ৫ গোল খেয়ে হেরেছে বাংলাদেশ

নারী এশিয়ান কাপে টানা দ্বিতীয় হারের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার কোনো রাখঢাক না রেখেই দলের বাস্তবতা তুলে ধরলেন। উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারের পর তিনি শিষ্যদের লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেছেন। তবে সাংবাদিকদের প্রশ্নে দুই-একবার মেজাজ হারাতে দেখা যায় তাঁকে।

বিস্তারিত পড়ুন...

ইরানে দ্রুত জয়ের কথা ভাবছিলেন ট্রাম্প, কিন্তু তাঁর সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। তেহরানে হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিসাব-নিকাশ ছিল এমন যে এই সামরিক অভিযান চালাতে খুব কমসংখ্যক মার্কিন নাগরিকের প্রাণহানি হবে এবং অর্থনীতিতে সামান্যই প্রভাব পড়বে।

বিস্তারিত পড়ুন...