শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মাত্র চারজন রাষ্ট্রপতি তাঁদের নির্ধারিত মেয়াদ শেষ করতে পেরেছেন। অন্যদের বেশির ভাগই পদত্যাগ করেছেন বা করতে বাধ্য হয়েছেন। আর রাষ্ট্রপতি থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুজন। বিস্তারিত পড়ুন...
জয়পুরহাটের কালাই উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মাছুদা বেগম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে মারা গেছেন। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। বিস্তারিত পড়ুন...
এর চেয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প আর কী হতে পারে! গল্পটা শুধু বাংলাদেশেরই নয়, শরীফুল ইসলামেরও। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ডারউইনে প্রথম টেস্ট খেলেননি। ম্যাকাইয়ে ফিরেছেন, খেলছেন এবং এরই মধ্যে একটা জয়ও এসে গেছে তাঁর। বিস্তারিত পড়ুন...
আজ ২২ আগস্ট এই সময়ের আলোচিত পপ তারকা ডুয়া লিপার জন্মদিন। লন্ডনে জন্ম নেওয়া এই পপ তারকা ৩১ বছরে পা দিলেন। একসময় যাঁর মা–বাবাকে যুদ্ধের কারণে ঘর ছাড়তে হয়েছিল, সেই পরিবারের মেয়েই আজ বিশ্বের সবচেয়ে সফল পপ তারকাদের একজন। গান, ফ্যাশন, প্রেম, বিয়ে—সব মিলিয়ে ডুয়া লিপার জীবন যেন আধুনিক পপ তারকার এক পূর্ণাঙ্গ গল্প। বিস্তারিত পড়ুন...