শুভ সকাল। আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
একটি আইফোন ছিনিয়ে নিতেই ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে, শুরুতে এমনই ভেবেছিল পুলিশ। কিন্তু তদন্ত যত এগিয়েছে, সামনে এসেছে পাঁচ হাজার টাকা পাওনা নিয়ে ক্ষোভ, বয়সে বড়দের সঙ্গে তার ‘অসম বন্ধুত্ব’ এবং টিকটক ভিডিও তৈরির প্রলোভনের ঘটনা। বিস্তারিত পড়ুন...
মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলার এজাহারে গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এজাহারে মরিয়মকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন। গাজী নজরুলকে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...
বাজারে ফলের দাম কতটা চড়া, তার একটি উদাহরণ মাল্টা। আমদানি করা এই ফল ২০২২ সালের আগে ঢাকার বাজারে ১৫০ টাকা কেজির আশপাশে বিক্রি হতো বলে জানিয়েছেন ফল ব্যবসায়ীরা। ২০২২ সালে ডলার-সংকটে পড়ে আমদানি নিয়ন্ত্রণের জন্য ফলের ওপর বাড়তি কর বসানো হয়। ডলারের দামও বাড়ে। সব মিলিয়ে আমদানি করা ফল সাধারণ মানুষের নাগালছাড়া হয়। দেশীয় ফলের দামও কম নয়। বিস্তারিত পড়ুন...
অস্ট্রেলিয়ার রাজনীতি ও জনপরিসরে অভিবাসন এখন সবচেয়ে উত্তপ্ত আলোচনার বিষয়। সিডনি, মেলবোর্নের কিংবা অন্য যেকোনো রাজপথে হাঁটলে সাধারণ মানুষের মুখে মুখে এখন মূলত দুটি সংকটের কথা শোনা যায়; বাসাবাড়ির ভাড়ার আকাশছোঁয়া বৃদ্ধি এবং জীবনযাত্রার তীব্র ব্যয়ভার। বিস্তারিত পড়ুন...
তিন ম্যাচ। জয় নেই, গোলও নেই। শুনতে খারাপই লাগে। কিন্তু প্রতিপক্ষের নামগুলো একবার মনে করলে ছবিটা একটু বদলে যায়—উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। নারী ফুটবলের শক্তিশালী তিন দল। তাদের বিপক্ষে বাংলাদেশ কতটা লড়তে পারে, এবারের এশিয়ান গেমস যেন সেই বাস্তবতাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বিস্তারিত পড়ুন...