শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি আজ শুক্রবার এ পুরস্কার ঘোষণা করে। বিস্তারিত পড়ুন...
বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের ফোন করে বিদেশ ভ্রমণ ও পেশা সম্পর্কে জানতে চাওয়া এবং পোশাক, আর্থিক সামর্থ্য ও ব্যক্তিগত বিষয় নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করা হয় বলে অভিযোগ করেছেন তিন নারী। বিস্তারিত পড়ুন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে গতকাল বৃহস্পতিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে যোগ দিয়ে আলোচনায় বহুল পরিচিত ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। এ কর্মসূচিতে তাঁর উপস্থিতি তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। বিস্তারিত পড়ুন...
ধরুন, ৩৩ বছর বয়সে আপনার শরীরে টেস্টিকুলার ক্যানসার ধরা পড়ল। অস্ত্রোপচার করালেন। চলল ৯ সপ্তাহের কেমোথেরাপি। এসব শেষ করে অনুশীলনে ফিরলেন ছয় মাস পর। পরবর্তী ১৮ মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে একটি ম্যাচও খেলার সুযোগ হলো না। কিন্তু আপনার রাজ্য দল আপনাকে অধিনায়ক বানিয়ে দিল! বিস্তারিত পড়ুন...
নায়িকা গাড়ির স্টিয়ারিংয়ে, পাশের আসনে বসে খালি গলায় গাইছেন গায়ক—ছুটির দিন শুক্রবারে এমন দৃশ্যই দেখা গেল। দুজনেই নব্বই দশকের জনপ্রিয় নায়িকা ও গায়ক। সিডনির রাস্তায় সেই গাড়ি চালাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর, পাশে বসে গান শোনাচ্ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। বিস্তারিত পড়ুন...