শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে ছাড়া পেয়েছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করতে পারেনি। যদিও পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল দুটি সূত্র সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না। বিস্তারিত পড়ুন...
রাতের বেলা চায়ের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন সিলেটের এক শিক্ষক। তাঁর বন্ধুরাও উত্তরপত্র মূল্যায়ন করছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে ওই চায়ের দোকানে গিয়ে শিক্ষককে হাতেনাতে আটক করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। বিস্তারিত পড়ুন...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা (পরিকল্পনা) স্থগিত রাখতে সম্মত হয়েছে। অথচ আগের দিনই তিনি যেকোনো সময় ইরানের ওপর নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছিলেন। বিস্তারিত পড়ুন...
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বহুদিনের সম্পর্ক এবার বিয়ের পরিণতি পেতে যাচ্ছে। আগামী শনিবার পর্তুগিজ মহাতারকা রোনালদো নিজ জন্মভূমি মাদেইরা দ্বীপে জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। বিস্তারিত পড়ুন...
ঘোড়ার গাড়িতে চড়ে বর যাচ্ছেন কনের কাছে। তাঁর পেছনে গাড়ির বহর। এত গাড়ি যে মহাখালী ডিওএইচএস থেকে তখনকার পাঁচ তারকা শেরাটন হোটেল পর্যন্ত রাস্তায় যানজট লেগে যায়! নব্বইয়ের দশকে ঢাকার মানুষের কাছে এমন দৃশ্য ছিল রীতিমতো বিস্ময়ের। আর সেই বিয়ের বর–কনে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানী। বিস্তারিত পড়ুন...