
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত শুক্রবার অনুষ্ঠিত হলো টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের বিজনেস কনফারেন্স। আকিজবশির গ্রুপের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক এ আয়োজনে অংশ নেন আকিজ সিরামিকসের প্রায় ২০০ জন বিজনেস অ্যাসোসিয়েট।
দেশজুড়ে আকিজ সিরামিকসের বিস্তৃত সেলস নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব প্রান্তের ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রতিষ্ঠানটির মানসম্মত ও আধুনিক ডিজাইনের টাইলস। ব্র্যান্ডটির ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এর বিজনেস অ্যাসোসিয়েটরা। তাঁদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে প্রতিবছর ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক আয়োজন করে আসছে আকিজ সিরামিকস। এবারের আয়োজন ছিল ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরের বলরুমে।
সম্মেলনে ব্যবসায়িক প্রবৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিভিন্ন সেশনে উঠে আসে ব্যবসার নতুন সম্ভাবনা ও আগামী দিনের অগ্রযাত্রার নানা দিক। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী, র্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা লাঞ্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন, আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।