শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সোমবার আবারও রাস্তায় নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে দেড় শতাধিক কারখানায়। এসব কারখানার শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিস্তারিত পড়ুন...
‘আমি বলির পাঁঠা’—বলছিলেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। নিজেকে নির্দোষ দাবি করলেও আবদুল হাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রমালিকানাধীন সবচেয়ে ভালো ব্যাংকটিকে সবচেয়ে খারাপ ব্যাংকে পরিণত করার অভিযোগ রয়েছে। আছে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগও। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় গতকাল রোববার ৯ জন আরোহী নিয়ে বাণিজ্যিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ব্যস্ত একটি সড়কের পাশের বাড়িঘর থেকে সামান্য দূরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছিল। মার্কিন পরিবহনমন্ত্রী বলেছেন, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন। বিস্তারিত পড়ুন...
ফুটবল মাঠে গোল করার জন্য কত কিছুই না করেন খেলোয়াড়েরা। কেউ করেন কঠোর অনুশীলন, কেউ মেনে চলেন খাবারের কড়া নিয়ম। কেউ আবার নিজের শরীর ঠিক রাখতে জিম করে দিনরাত পার করে দেন। কিন্তু ক্লাবের সঙ্গে চুক্তি করার সময় তাঁদের আবদারগুলো শুনলে চোখ কপালে উঠতে পারে। বিস্তারিত পড়ুন...
টেলিভিশনের অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু। এরপর সিনেমা, প্রযোজনা, ভিএফএক্স, ক্রিকেট, বিজ্ঞাপন ও নানা ব্যবসায় বিনিয়োগ। তিন দশকের বেশি সময় ধরে এভাবেই নিজের সাম্রাজ্য গড়েছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়ার ২০২৬ সালের হিসাব অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি বা ১৩ হাজার ৬০০ কোটি টাকা। কিন্তু কীভাবে একের পর এক পদক্ষেপে এই বিপুল সম্পদের মালিক হলেন বলিউডের বাদশাহ? বিস্তারিত পড়ুন...