
রাজধানীর সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার (সিসাস) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন, সিসাসের সহসভাপতি হাসনায়েন তানভীর, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।